মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৬৫৭০ জন
মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৭৬ হাজার ৫৭০ জন ও মৃত্যু হয়েছে ১২২৫ জনের। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী এই রিপোর্ট সামনে এসেছে। এখন পর্যন্ত আমেরিকায় মোট ৪১ হাজারেরও বেশি মানুষের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে।
এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৪৬ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ১২ লক্ষ মানুষ। মার্কিন মুলুকে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা ক্যালিফোর্নিয়া ও নিউ ইয়র্কের। ক্যালিফোর্নিয়ায় আক্রান্ত ৪ লক্ষ ৩২ হাজার মানুষ, মৃতের সংখ্যা ৮১৫৬।
নিউইয়র্কে মোট আক্রান্ত ৪ লক্ষ ১৪ হাজার। সেখানে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩২ হাজারের বেশি। ভয়বহ অবথা নিউ জার্সিরও। এখানে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার মানুষ, মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৩০ জনের।
Post a Comment