বিপুল আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩ দুষ্কৃতী
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোররাতে কোচবিহারে ১ নম্বর ব্লকের ঘুঘুমারি এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র সহ তিন জনকে গ্রেফতার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। শুক্রবার কোচবিহার জেলা পুলিশ সুপার সন্তোষ নিম্বলকর জানান, একটি গাড়িতে করে তিনজন ব্যক্তি সাতটা অটোমেটিক পিস্তল, সাতটি দেশীয় রিভলভার, আটটি অত্যাধুনিক এবং ১৪০ টি৭,৬৮ এমএম গুলি উদ্ধার হয়েছে।
ঘটনায় সোলেমান মিয়া, রানা হক, আজিনুর হক নামক তিন ব্যক্তিকে বামাল গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ সুপার জানান ধৃত তিনজন কোচবিহার দিনহাটা মহকুমার বাসিন্দা। কোথায় বিপুল অস্ত্র পাচার করা হচ্ছিলো পুলিশ তদন্ত করে দেখছে।

Post a Comment