উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সর্তকতা। কোচবিহার ও আলিপুরদুয়ারে রবি ও সোমবার প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। শুক্রবার কলকাতাতেও দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির সতর্কতা।
শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে শুক্রবারও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতেও। শুক্রবার থেকেই টানা কয়েকদিন কলকাতা সহ বাকি জেলায় মেঘলা আকাশ থাকবে।
কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলায় সক্রিয় মৌসুমী অক্ষরেখা। বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
Post a Comment