সিরিয়াল দেখে ‘গলায় ফাঁসের’ অনুকরণ করতে গিয়ে শিশুর করুণ মৃত্যু - The News Lion

সিরিয়াল দেখে ‘গলায় ফাঁসের’ অনুকরণ করতে গিয়ে শিশুর করুণ মৃত্যু





ঢাকা প্রতিনিধি : বাংলাদেশের চাঁদপুর জেলায় ইউটিউবে সিরিয়াল দেখে সিরিয়ালের গলায় ফাঁস দেওয়ার একটি দৃশ্যের অনুকরণ করতে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আঁখি নামের ১০ বছর বয়সী এক শিশুর মৃত্যুর করুণ মৃত্যু হয়েছে।





গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তপাদার বাড়িতে এ ঘটনা ঘটে। শিশু আঁখি ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।ওই শিশুটির স্বজনরা জানান, আঁখি ইউটিউবে ‘বিমু শোভা’ নামের সিরিয়ালে ফাঁস দিয়ে আত্মহত্যার একটি দৃশ্য দেখে।






সিরিয়ালের অনুকরণে ফাঁস দিয়ে আত্মহত্যার অভিনয় করতে গিয়ে তার মৃত্যু হয়।আঁখির দাদি নূরজাহান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে আঁখির মা জান্নাত বেগম ঘরের দরজা বন্ধ দেখতে পান। তিনি জানালা দিয়ে উঁকি দিয়ে আঁখিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আঁখিকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।





সেখানে কর্তব্যরত চিকিৎসক আঁখিকে মৃত ঘোষণা করেন। এরপর ফরিদগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রকিব বলেন, ‘শিশুটি একটি সিরিয়ালে আসক্ত ছিল।





এ আসক্তি থেকেই সে আত্মহত্যার ট্রায়াল দিতে গিয়ে গলায় ফাঁস লেগে মারা যায়। ঘটনার খবর পেয়ে আমরা তার মরদেহ উদ্ধার করেছি। পোস্টমর্টেমের পর তার মরদেহ হস্তান্তর করা হবে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.