প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল - The News Lion

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল




প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। ফল প্রকাশ হল অনলাইনে। ২০২০-র উচ্চমাধ্যমিকে পাসের হার রেকর্ড ৯০.১৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৯০.৪৪। ছাত্রীদেরও ৯০ শতাংশের বেশি পাস করেছে এবার।





সাফল্যের নিরিখে সবার আগে কলকাতা। তারপর রয়েছে পূর্ব মেদিনীপুর। সর্বোচ্চ নম্বর ৯৯.৮ শতাংশ। সংসদ সভাপতি জানান, ৯০.১৩ শতাংশ পাস ঐতিহাসিক। গতবার ৮৬.২৯ শতাংশ পাস করেছিল। সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে ৪৯৯ অর্থাৎ ৯৯.৮ শতাংশ। এটাও একটা রেকর্ড।





কলকাতা ও দুই মেদিনীপুর ছাড়াও কালিম্পং, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ভালো ফল করেছে। কোন বিভাগে কত পাসের হার এছাড়া এবার উচ্চমাধ্যমিকে পাস করেছে ৮৫.৬৭ সংখ্যালঘু, ৮৭.৪০ তপশিলি ছাত্রছাত্রী। বিজ্ঞান বিভাগে পাস করেছে ৯৮.৮৩ শতাংশ, ৯২.২২ পাসের হার বাণিজ্য বিভাগে এবং ৮৮.৭৪ শতাংশ কলা বিভাগে পাস করেছে। ৬০ বা তার বেশি নম্বর পেয়েছেন ৩ লক্ষ ৫৬ হাজার ছাত্রছাত্রী। ৯০ এর বেশি পেয়েছে ৩০২২০ জন। এ প্লাস ৮০-৮৯ নম্বর পেয়েছেন ৮৪৭৪৬ জন।





মূল্যায়নের ভিত্তিতে ফলাফল এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। শেষ হওয়ার কথা ছিল ২৭ মার্চে। কিন্তু করোনার জেরে ২৩, ২৫ ও ২৭ মার্চ পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি, স্থগিত হয়ে যায় পরীক্ষা। দিনক্ষণ বারেবারে বদলের পরও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এরপর মূল্যায়নের ভিত্তিতে ফলাফল প্রকাশ করল উচ্চশিক্ষা দফতর।






এবার পরীক্ষায় বসেছিলেন ৭ লক্ষ ৬১ হাজার ৫৮২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মার্কশিট ও সার্টিফিকেট ৩১ জুলাই বুধবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের আগেই ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।





স্বাস্থ্যবিধি মেনে মার্কশিট বিতরণ যেহেতু রাজ্যের বেশিরভাগ স্কুলেই কোয়ারেন্টাইন সেন্টার হয়েছিল, সেহেতু স্কুলগুলি স্যানিটাইজেশনের পর মার্কশিট দেওয়া হবে। রাজ্য সরকারের তরফে এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাও কোনও ছাত্রছাত্রী মার্কশিট আনতে যেতে পারবেন না। মার্কশিট তুলে দেওয়া হবে এবার অভিভাবকদের হাতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.