বাড়ি থেকেই হবে কমেন্ট্রি - The News Lion

বাড়ি থেকেই হবে কমেন্ট্রি




করোনা আবহে সারা বিশ্ব এখন প্রায় গৃহবন্দি। সর্বত্রই  চলছে 'ওয়ার্ক ফর্ম হোম' রীতি। পৃথিবীতে চলা সেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ নতুন কোনও সংজ্ঞা নয়। কিন্তু এবার ক্রিকেট কমেন্ট্রিতেও দেখা যাবে সেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ মোড। এরকম ঘটনা ঘটতে চলেছে এবছর আইপিএলেই।






আশ্চর্য শোনালেও আসন্ন আইপিএলে ধারাভাষ্যকারদের জন্য  ‘নিউ নর্মাল’ এটাই। বাড়ি থেকে কমেন্ট্রি ব্যাপারটা সত্যিই নতুন। বিশ্বক্রিকেটে কেউ এই ব্যাপারটি  জানতও না।






 কিন্তু গত রবিবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে এক ৩৬ ওভারের প্রদর্শনী ম্যাচে সলিডারিটি কাপে তিন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর , ইরফান পাঠান এবং দীপ দাশগুপ্তকে বাড়ি থেকে কমেন্ট্রি করায় স্টার স্পোর্টস।এই নতুন উদ্যোগ মোটামুটি সাফল্য ও পায়। এরপরেই আইপিএল ধারাভাষ্যের একটা বড় অংশ বাড়ি থেকে করানোর ভাবনা চিন্তা করেছে স্টার।








আইপিএলে মাঠে এবার বিশাল কমেন্ট্রি টিমের বদলে থাকবেন কয়েকজন ধারাভাষ্যকার। বাকিরা করবেন বাড়ি থেকে। ওয়াইফাই কানেকশন আর টিভি থাকলেই বাড়ি থেকে ধারাভাষ্য সম্ভব। আইপিএলের স্টুডিও কমেন্ট্রি এবার ধারাভাষ্যকারদের বাড়িতে তুলে নিয়ে যাওয়া হতে পারে।






করোনার দাপটে মুম্বইয়ের অবস্থা খারাপ হওয়ার ফলে স্টার স্পোর্টস স্টুডিও বন্ধ। সেপ্টেম্বর মাসের শেষে অবস্থা আরও খারাপ হতে পারে মুম্বইয়ের। তাই উজ্জ্বল হচ্ছে বাড়ি থেকে ধারাভাষ্য দেয়ার সম্ভাবনা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.