প্রয়াত পরিচালক রজত মুখোপাধ্যায়
রবিবার সকালে প্রয়াত হলেন পরিচালক রজত মুখোপাধ্যায়। অনেকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। প্যায়ার তুনে ক্যায়া কিয়া, রোডের মতো ছবির পরিচালক ছিলেন রাজাত মুখোপাধ্যায়। রজত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর টুইটারে নিশ্চিত করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী।
তিনি লেখেন তার বন্ধু,রোডের পরিচালক, রজত মুখার্জি আজ সকালে চলে গেলেন,অনেক দীর্ঘ লড়াই এবার থেমে গেল। শান্তিতে ঘুমিয়ে থাকার কথাও বললেন তিনি পরিচালককে। ২০০১ সালে ফরদিন খান,উর্মিলা মাতোন্ডকর, সোনালি কুলাকর্নি অভিনীত 'প্যায়ার তুনে ক্যায়া কিয়া' ছবির পরিচালক ছিলেন রজত মুখোপাধ্যায়। সেই ছবি দিয়েই শুরু হয় তার বি টাউনে যাত্রা।
আর ঠিক পরের বছর মুক্তি পায় 'রোড'। সেই ছবিতে ছিল বিবেক ওবেরয়, অন্তরা মালি এবং মনোজ বাজপেয়ী। এছাড়াও উম্মিদ ও লাভ ইন নেপাল নামের দুটি ছবিও পরিচালনা করেছিলেন রজত মুখোপাধ্যায়। রবিবার সকালে জয়পুরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সূত্রের খবর অনেকদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন এই পরিচালক।
Post a Comment