গ্যাসের সিলিন্ডার থেকে আগুন, অগ্নিদগ্ধ ৪ - The News Lion

গ্যাসের সিলিন্ডার থেকে আগুন, অগ্নিদগ্ধ ৪





রান্নাঘরের গ্যাসের ওভেন থেকে আগুন লেগে অগ্নিদগ্ধ হল একই পরিবারের চারজন।  জানা গেছে রবিবার দুপুরে বাগনানের রবিভাগ গ্রামের বাসিন্দা শামসুন নেসা বাড়ির রান্নাঘরে ঢোকার পর গ্যাসের ওভেন ধরানোর সময় আচমকাই রান্নাঘরে আগুন ধরে যায়।





কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের লেলিহীন শিখা গোটা রান্নাঘরের পাশাপাশি রান্নাঘর লাগোয়া কয়েকটি ঘরেও ছড়িয়ে পড়ে। রান্নাঘরের  ভিতরে থাকা শামসুন নেসা অগ্নিদগ্ধ হন। এদিকে সামসুন নেসাকে রান্নাঘরে অগ্নিদগ্ধ হতে দেখে তার ছেলে  আসরাফ শেখ (১৫) মেজ বউমা, মানোয়ারা বেগম (২২)ছুটে এলে তারাও অগ্নিদগ্ধ হন এমনকি নাতনি ছোট শিশু নাজরিন (৫) সেখানে এলে সে ও অগ্নিদগ্ধ হয়।





অন্যদিকে আগুন লাগার ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা্ হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.