ভাল আছেন বচ্চন পরিবার
গত ১১ জুলাই রাতে বচ্চন পরিবারের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। অমিতাভ ও অভিষেকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়।তবে সেই সময় ঐশ্বর্য ও আরাধ্যা হোম আইসোলেশনে ছিলেন। শুক্রবার আচমকাই শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁদের তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। তবে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে মা-মেয়ে দুজনেই।
ঐশ্বর্য-আরাধ্যার শারীরিক অবস্থা স্থিতিশীল, ভাল আছেন অমিতাভ বচ্চন ও অভিষেকও। মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল সূত্রে এমনটাই জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের শারীরিক অবস্থা নিয়ে চিন্তার কোনও কারণ নেই।
এদিকে চিকিৎসকদের পাশাপাশি রুটিন মেনে নিজের ও পরিবারের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন বিগ বি অমিতাভ বচ্চনও। শনিবার রাতে টুইট বার্তায় বচ্চন ঐশ্বর্য, আরাধ্যা, অভিষেকের সঙ্গে একটি পুরোনো ছবি পোস্ট করে লেখেন, 'আমরা আপনাদের ভালোবাসা দেখতে পাচ্ছি, আপনাদের প্রার্থনা শুনতে পাচ্ছি.. আমরা হাতজোড় করে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি এই অকৃত্রিম ভালোবাসার জন্য'।
Post a Comment