করোনায় সংক্রমিত হয়েছেন অভিনেত্রী র্যাচেল হোয়াইট
মুম্বইয়ের বি টাউনে ফের করোনার হানা। এবার করোনায় সংক্রমিত হয়েছেন অভিনেত্রী র্যাচেল হোয়াইট। বলিউডের এই অভিনেত্রী নিজেই টুইটে জানিয়েছেন, কোভিড সংক্রমণের কথা। ভারতীয়-আমেরিকান এই অভিনেত্রী মুহূর্তে হোম কোয়রান্টিনে রয়েছেন। টুইটে উল্লেখ করেছেন সে কথাও।
র্যাচেল নিজের টুইটে প্রত্যেককে অনুরোধ করেছেন, তার জন্য প্রার্থনা করতে। তিনি এখন সুস্থতার পথে, উল্লেখ করেছেন এ কথাও।
ইমরান হাসমির বিপরীতে ইন্দো-আমেরিকান অভিনেত্রী র্যাচেলের প্রথম অভিনয়। ছবির নাম উঙ্গলি। টলিউডেও দক্ষতার ছাপ রেখেছেন তিনি। অভিনয় করেছেন ‘হর হর ব্যোমকেশ’, ’দেবী’ ছবিতে।

Post a Comment