কোচবিহারের রাস্তায় লাঠি হাতে মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেট
বৃহস্পতিবার লকডাউন এ লাঠি হাতে দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছিল বোলপুর থানার মহিলা পুলিশ অফিসারকে আর রবিবার কোচবিহারে দেখা গেল লকডাউন ভঙ্গকারীদের শায়েস্তা করলেন মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেট। কোচবিহার পুরসভার ২০ টি ওয়ার্ড কনটেইনমেন্ট জোনের আওতায়।
এই ওয়ার্ড গুলিতে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকাল দশটার পর দোকান বাজার সমস্ত বন্ধ রাখতে বলা হয়েছে। সাধারণ মানুষের পথে বেরোনোর ওপরও নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু রবিবার সকাল থেকে ভিড় দেখা যায় দোকান বাজারে এমনকি মাস্ক ছাড়াও ঘুরে বেড়াতে দেখা যায় অনেককে।
নির্দিষ্ট সময়ের পরও খোলা রাখা হয় বহু দোকান বাজার। এরপর ই পথে নামেন মহিলা ডেপুটি ম্যাজিস্ট্রেট সুপর্ণা বিশ্বাস এবং তার টিম। লাঠি হাতে শায়েস্তা করেন লকডাউন ভঙ্গ কারীদের। আইন অমান্যকারী ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ কাউকে রেয়াত নয়। বেচাল দেখলেই কড়া ব্যবস্থা নেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।

Post a Comment