৯৪ বছরে করোনা জয় - The News Lion

৯৪ বছরে করোনা জয়




দেশজুড়ে যখন করোনায় বাড়ছে  আক্রান্তের সংখ্যা তখন ফের আশার আলো দেখালো বাংলা। এবার নরেন্দ্রপুরের ৯৪ বছরের এক ব্যক্তি করোনা মুক্ত হলেন। শনিবার করোনাকে জয় করে হাসিমুখে বাড়ি ফিরলেন মোতিলাল গুপ্ত।



নরেন্দ্রপুর বাঘারঘোল এলাকার বাসিন্দা বিগত মোতিলাল বাবু সাতদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
করোনা জয় করে সকলকে লড়াইয়ের পরামর্শ দিলেন তিনি। মোতিলালবাবু বলেন, করোনা নিয়ে কোনও ভয় নয়, সাহস দিয়ে জয় করতে হবে। তবে এই প্রথম নয় ধারাবাহিকভাবে রাজ্যে করোনা থেকে মুক্ত হচ্ছেন বয়স্ক ব্যক্তিরা।



যেখানে বয়স্ক ব্যক্তিদের করোনাতে সবচেয়ে বেশি চিন্তার কারণ রয়েছে সেখানে একের পর এক বয়স্ক ব্যক্তিকে করোনা থেকে সম্পূর্ণ সারিয়ে তোলা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার সাফল্য হিসেবেই দেখছেন চিকিৎসক মহল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.