পশ্চিমবঙ্গে কমলো করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা - The News Lion

পশ্চিমবঙ্গে কমলো করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা




পশ্চিমবাংলায় একদিনের হিসেবে কিছুটা কমলো করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ বাড়ল সুস্থ হয়ে উঠার হার৷রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৪১ জন৷ গতকাল ছিল ২ হাজার ৪০৪ জন৷


তথ্য অনুযায়ী এদিন কিছুটা কমল আক্রান্তের সংখ্যা৷অন্যদিকে একদিনের হিসেবে কমেছে মৃতের সংখ্যাও৷ রবিবারের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪০ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৪২ জনে৷



একদিনে রাজ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৭ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৭৫১ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৪.২৯ শতাংশ৷ গতকাল ছিল ৬৩.২৪ শতাংশ৷

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.