ব্যাপক বৃষ্টি ও ভূমিধসের জেরে মৃত্যু কমপক্ষে ৬০
ব্যাপক বৃষ্টি ও ভূমিধসের জেরে নেপালে মৃত্যু কমপক্ষে ৬০ । এখনও নিখোঁজ হয়ে রয়েছেন ৪১ জন। মিয়াগদি পশ্চিম নেপালে এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকা। সেখাঞ্জে ইতিমধ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজ চলছে।
সূত্রের খবর, “দুটি ওয়ার্ড ভূমিধসের কারণে পুরোপুরি মুছে গিয়েছে। ভূমিধসে বহু লোকের বাড়িঘর চাপা পড়ায় কয়েকশ লোক বাস্তুচ্যুত হয়েছেন। স্থানীয় বিদ্যালয় ভবন এবং কমিউনিটি সেন্টারগুলি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের আশ্রয়ে পরিণত হয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ওই এলাকার কয়েক হাজার বাসিন্দা এই মুহূর্তে গৃহহীন অবস্থায় রয়েছে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, রাজধানী কাঠমান্ডু থেকে ২০০ কিলোমিটার উত্তরপশ্চিমের জেলা মিয়াগদিতে ২০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পাশাপাশি ১৩ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক জ্ঞান নাথ ধকাল। নেপাল পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, “এখনও নিখোঁজ আট ব্যক্তির সন্ধানে তল্লাশি চালাচ্ছি আমরা।” তবে পরিবেশ-পরিস্থিতির কারণে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে । অন্যদিকে, সিন্ধুপালচক, লামজুং ও গুলমি থেকে উদ্ধার করা হয়েছে আরও ৬টি মৃতদেহ।
Post a Comment