আজকের রাশিফল
মেষ রাশি:
কর্মস্থলে দিনটি আজ ভালো যাবে। তবে বিষয়-সম্পত্তি নিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে বিরোধ আদালত পর্যন্ত গড়াতে পারে। কারও সঙ্গেই আজ আর্থিক কোনো বিষয় নিয়ে আলোচনা থেকে বিরত থাকা উত্তম হবে।
বৃষ রাশি:
কুচক্রান্তে পড়ে নিজের ক্ষতি হবে। দরকারি কাজ মেটানোর জন্য আজ শুভ দিন।সম্পত্তি কেনাবেচার শুভ সময়। কাজের ভাল সুযোগ আসতে পারে। কোনও বাজে চিন্তার জন্য মানসিক কষ্ট। লটারি থেকে কিছু আয় হতে পারে।
মিথুন রাশি:
বিদ্যার্থীদের উচ্চ শিক্ষা সংক্রান্ত বৃত্তি লাভের যোগ প্রবল। জীবীকার জন্য জাতিকাদের বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কর্মস্থানে সমস্যা বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ আসবে।
কর্কট রাশি:
কর্মস্থলে পদস্থ ও প্রভাবশালীদের সাহায্য সহজেই পাবেন। আর্থিক যোগাযোগে পুরনো কোনো থেমে থাকা ব্যবসা আবার শুরু হতে পারে। আজ জমিজমা সংক্রান্ত কাজে ও টাকা-পয়সা লেনদেনে সতর্কতার সঙ্গে সাক্ষী রেখে করুন
সিংহ রাশি:
পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হতে পারে। উচ্চপদস্ত কোনও চাকরির খোঁজ আসতে পারে।স্ত্রীর সঙ্গে অশান্তির জন্যমানসিক কষ্ট বাড়তে পারে।
কন্যা রাশি:
বাবা-মায়ের জন্য খরচ বাড়তে পারে। আজ ঘরে এবং বাইরে দু’জায়গাতেই পরিবেশ আপনার সঙ্গে থাকবে।
তুলা রাশি:
আজ খুব ভাল কোনও বন্ধু আপনাকে ভীষণ ঠকাতে পারে। সহকর্মীর সাহায্যে কর্মে সাফল্য পাবেন।
বৃশ্চিক রাশি:
আজ সারা দিন কোনও কারণে মানসিক চিন্তা বাড়তে পারে। হতাশার জন্য কাজের ক্ষতি। সাধু সেবায় কাজে আসতে পেরে শান্তি মিলবে।
ধনু রাশি:
পড়ে গিয়ে দুর্ঘটনা হতে পারে। সন্তানের চঞ্চলতা নিয়ে চিন্তা বাড়বে। বাড়িতে কাজের লোকের সঙ্গে বিবাদ। অভিনয় সংক্রান্ত ব্যাপারে জটিলতা আসতে পারে। দাম্পত্য জীবনে বিবাদের আশঙ্কা।
মকর রাশি:
অতিরিক্ত পরিশ্রম বৃদ্ধি পাওয়ায় ফলে শরীর অসুস্থ হতে পারে। সন্তানদের কোনও ভাল খবর পেতে পারেন।
কুম্ভ রাশি:
কারও ওপর নির্ভর করে কাজ সম্পাদনের চেষ্টা না করাই উত্তম হবে। তাহলে ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রুখে দিয়ে পরিকল্পিত কাজ সমাধানে সক্ষম হবেন। পরোপকারে ও সামাজিক কর্মকাণ্ডে যথেষ্ট অগ্রগতি হতে পারে।
মীন রাশি:
হতাশা ভুলে কাজে মনোযোগ দিন। সুযোগ পেয়েও যারা ব্যর্থ হয়েছেন তাদের কর্মলাভের যোগ শুভ। গবেষণা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গের জন্য বিদেশ সফরের সুযোগ আসতে পারে। দূরের যাত্রায় সাবধান থাকুন।
Post a Comment