আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার হিমালয়ের পাদেদেশের এই ৫ জেলায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে।
এই জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় ২০০ মিলিমিটারের বেশী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস মিলছে।
শুক্রবার সকাল পর্যন্ত কোচবিহারে ১২.৯, দার্জিলিংয়ে ১৮.২, জলপাইগুড়িতে ৫০.৪, কালিম্পঙে ১১.০, শিলিগুড়িতে ৫৬.০, মালদহে ২৫.৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে দার্জিলিং,কালিম্পংয়ে ভূমি ধ্বসের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের নদী গুলির জলস্তর অনেকটাই বাড়তে পারে। বেশ কিছু এলাকায় বন্যার পরিস্থিতির প্রবল সম্ভাবনা রয়েছে। তাই এই বৃষ্টিতে উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Post a Comment