ভারতে একদিনে করোনায় রেকর্ড সংক্রমণ ২৭ হাজার ৫৬৮ জন, মৃত ৪৭৫ জন
গত ২৪ ঘন্টায়
ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৫৬৮ জন। মৃত্যু হয়েছে ৪৭৫ জনের। যা ভারতে
একদিনের আক্রান্তের এবং মৃত্যুর নিরিখে রেকর্ড। এই নিয়ে ভারতে মোট করোনা
আক্রান্তের সংখ্যা পৌছে গেলো ৭ লক্ষ ৯৪ হাজার ৮৬৪ জনে। মোট মৃতের সংখ্যা ২১ হাজার
৬০৪ জন। যারমধ্যে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ২ লক্ষ ৭৬ হাজারের বেশি।
এখনও
পর্যন্ত ভারতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ লক্ষ ৯৫ হাজার ৯৬০ জন।
বর্তমানে করোনা আক্রান্তের নিরিখে বিশ্বের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের
পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত।
দেশটিতে
সবথেকে বেশি করোনা আক্রান্ত হয়েছে মহারাষ্ট্র রাজ্যে। মহারাষ্ট্রে মোট করোনা
আক্রান্ত ২ লক্ষ ৩০ হাজার ৫৯৯ জন। সেখানে মৃত্যু হয়েছে ৯৬৬৭ জনের। তারপরেই রয়েছে তামিলনাড়ু এবং দিল্লি।
তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ২৬ হাজার ৫৮১ জন। দিল্লিতে করোনায় মৃত্যু
ঘটেছে ৩২৫৮ জনের।
পাশাপাশি
করোনা সংক্রমণ বাড়ছে ভারতের গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং
পশ্চিমবঙ্গ রাজ্যে। ভারতে এখন প্রতিদিন করোনা আক্রান্তের গড় বেড়ে দাঁড়িয়েছে প্রায়
২৫ হাজারে।
এদিকে
ভারতের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত
ভারতে ১ কোটি ১০ লাখ ২৪ হাজার ৪৯১ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, ভারতে করোনায় মৃতদের মধ্যে ৮৫ শতাংশের বয়েসই ৪৫ বছরের উপরে। ৫৩ শতাংশের মৃতদের বয়েস ৬০ বছরের বেশি। ভারতে ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশ।

Post a Comment