উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলপ্রকাশের দিনই মার্কশিট-সার্টফিকেট দেওয়া হবে
চলতি মাসে ফল প্রকাশের দিনই স্কুলে পরীক্ষার্থীদের মার্কশিট, সার্টিফিকেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কোভিড পরিস্থিতির মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। চলতি মাসেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হবে। কোভিড পরিস্থিতির মধ্যেই উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হচ্ছে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ঠিক করা হল সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে ফলপ্রকাশের দিনই ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি মার্কশিট নিতে পারবে।
৩১ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা যাবে বলে জানিয়েছে সংসদ। সংসদ জানিয়েছে, সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রেখে ফলপ্রকাশের দিনই ক্যাম্প অফিস থেকে স্কুলগুলি মার্কশিট নিতে পারবে। পরে স্কুলগুলো তাদের পরিস্থিতি অনুযায়ী ছাত্রছাত্রীদের মার্কশিট-সার্টিফিকেট দেবে। ছাত্রছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেকথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত সংসদের।
Post a Comment