সৃজিতের নজর এবার পরিমনির দিকে! - The News Lion

সৃজিতের নজর এবার পরিমনির দিকে!




বিনোদন ডেস্ক : বর্তমান সময়ে বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়িকা পরীমনি। সৌন্দর্য আর অভিনয়ে সবার মন কেড়ে নিয়েছেন তিনি। সেই পরী এবার কাজ করতে চলছেন কলকাতার গুণি নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে।অনেকদিন ধরেই খবরটি গুঞ্জন হিসেবে উড়ে বেড়াচ্ছিল, সৃজিতের একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন বাংলাদেশের পরীমনি। তবে পরিচালক বা নায়িকা এ নিয়ে মুখ খোলেননি।





এবার সেই গোপন খবর প্রকাশ করলো সংবাদমাধ্যম।পরীমনির ভক্তদের জন্য আরও চমক জাগানিয়া খবর হলো নায়িকা এখানে জুটি বাঁধবেন ওপার বাংলায় বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চ্যাটার্জির সঙ্গে। এছাড়াও তাদের সঙ্গে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় দুই তারকা অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিমকেও।





সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’ উপন্যাসটি অবলম্বনে ওয়েব সিরিজ় করতে চলেছেন সৃজিত মুখার্জি। এটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে।পরিচালক অনেক দিন ধরেই এই বইটি নিয়ে কাজ করার কথা ভাবছেন। গত বছর বাংলাদেশে গিয়ে বৈঠক করে এলেও বিষয়টি বাস্তবায়ন হয়নি। অবশেষে সব চূড়ান্ত হয়েছে।





এই সিরিজ়ে দুই বাংলার অভিনেতারাই থাকবেন।তবে আপাতত মুখ্য চরিত্র মুশকান জুবেরী হিসেবে চূড়ান্ত হয়েছেন পরীমনি। এর আগে মুশকান জুবেরীর চরিত্রের জন্য জয়া আহসানের নাম ভাবা হয়েছিল। উপন্যাসের লেখকের কাছ থেকে সৃজিত পরামর্শ চাইলে তিনিও জয়াকে নেওয়ার কথাই বলেন।





তবে শেষ পর্যন্ত এই সিরিজ়ে জয়ার বদলে পরীমনিকেই নেওয়া হচ্ছে।শিগগিরই এ ওয়েব সিরিজের কাজ শুরু হবে। এ মুহূর্তে সৃজিতের হাতে ফেলুদার নতুন কিস্তির ব্যস্ততা৷ এটি গুছিয়ে নিয়েই মাঠে নামবেন তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.