পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল ৩০ কোটি টাক! - The News Lion

পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল ৩০ কোটি টাক!





ঢাকা প্রতিনিধি : লিবিয়ায় মানবপাচারের ঘটনা তদন্ত করতে গিয়ে তথ্যের ভিত্তিতে ৩৬ জন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।গ্রেপ্তারকৃতদের মধ্যে একটি এজেন্সির একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২৫-৩০ কোটি টাকা রয়েছে বলে জানতে পেরেছেন সিআইডির তদন্তকারীরা।





আজ সোমবার দুপুরে ঢাকার মালিবাগে সিআইডি হেডকোয়ার্টার্সে এক ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ব্যারিস্টার মাহবুবুর রহমান।তিনি জানান, লিবিয়ায় বাংলাদেশের ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন। এ ঘটনায় বাংলাদেশের বিভিন্ন থানায় ২৬টি মামলা হয়েছে।






যার মধ্যে ১৫টি মামলার তদন্ত করছে সিআইডি।এসব মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্য সিআইডি ৩৬ জনকে গ্রেপ্তার করেছে। একজন পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ২০-৩০ কোটি টাকা পাওয়া গেছে, জানান মাহবুবুর রহমান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.