জেনে নিন কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী করোনায় কোন বয়সে মৃতের হার কত?
দেশে লকডাউন থেকে শুরু করে যাবতীয় পদ্ধতি অবলম্বন করলেও আটকানো যায়নি করোনার জোরালো থাবা। এরই মধ্যে কেন্দ্র জানাচ্ছে, করোনাভাইরাসে মৃতদের মধ্যে ৮৫ শতাংশের বয়সই ৪৫ বছরের ওপরে।
এছাড়া স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে ৫৩% মৃতের বয়স ৬০ বছরের বেশি। দেশে বর্তমানে ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা মোট জনসংখ্যার ১০ শতাংশ। পরিসংখ্যান বলছে, দেশের ২৫ শতাংশ মানুষের বয়স ৪৫ এর ওপরে। করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তাঁর ৮৫ শতাংশ এই বয়সেরই। দেশে ৬০ থেকে ৭৪ এর মধ্যেকার বয়সী মানুষ রয়েছে মোট জনসংখ্যার ৮ শতাংশ। করোনায় যত মানুষের মৃত্যু হয়েছে, তাঁর মধ্যে এই বয়সের মানুষ রয়েছে ৩৯ শতাংশ।
দেশে মোট জনসংখ্যার মাত্র ২ শতাংশ মানুষের বয়স ৭৫ এর ওপরে। কিন্তু করোনায় মোট মৃতের মধ্যে তাঁদের মৃত্যুর হার ১৪ শতাংশ। দেশের মোট জনসংখ্যার মধ্যে ৩৫ %-এর বয়স ১৪ এর কম। করোনায় মোট মৃতের মধ্যে তাঁদের পরিমাণ শতকরা ১ ভাগ। এছাড়া দেশে ১৫ থেকে ২৯ বছরের মানুষ রয়েছে ১৮ শতাংশ। এক্ষেত্রে করোনায় মৃতের হার ৩ শতাংশ। এবং ৩০ থেকে ৪৪ এর মধ্যে থাকা মানুষ দেশে রয়েছেন ২২ শতাংশ। করোনায় মৃতের মধ্যে এই বয়সের মানুষের পরিমাণ ১১ শতাংশ।
Post a Comment