এশিয়া জুড়ে এবার মারন থাবা বসাচ্ছে অজানা নিউমোনিয়া
বিশ্বজুড়ে যখন চলছে করোনার ভয়াবহ প্রকোপ, সেই সময় নিঃশব্দে থাবা বসাচ্ছে আর এক মৃত্যুদূট। করোনার মধ্যেই এবার অজানা নিউমোনিয়ার প্রকোপ শুরু হয়ে গিয়েছে। করোনার মতো প্রাণঘাতী ভাইরাসের জেরে গোটা বিশ্ব ত্রস্ত। ক্রমেই মৃত্যু মিছিল বাড়ছে। এবার মধ্য এশিয়ায় সেই মৃত্যুমিছিলের হারের থেকেও ভয়াবহ মৃত্যু মিছিল সঙ্গে নিয়ে এল অজানা নিউমোনিয়া।
কাজাখস্তানে চিনের দূতাবাস নিজের সমস্ত নাগরিককে সতর্ক করে দিয়েছে। সেখানে বলা হয়েছে, একধরনের অজানা নিউমোনিয়া গ্রাস করতে শুরু করেছে মধ্য এশিয়ার বিভিন্ন দেশকে। ইতিমধ্যেই এই অজানা নিউমোনিয়ায় ৬০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। যে মৃত্যুর হার করোনার থেকেও বেশি।
কাজাখস্তান চিনের উত্তর পশ্চিম সীমান্তে অবস্থিত। সেখানে উইঘুর এলাকা আপাতত এই নিউমোনিয়া নিয়ে ত্রস্ত। ইতিমধ্যেই করোনার আবহে কাদাখস্তানে নতুন করে নিউমোনিয়ার প্রকোপে প্রথম ৬ মাসে ১৭৭২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু জুনেই ৬৮২ জন মারা গিয়েছেন।
চিন জানিয়েছে , এই নতুন রোগে মৃতের হার কোভিডকেও হার মানাচ্ছে। এই নিউমোনিয়া সম্পর্কে কাজাখস্তানের বাসিন্দা বা চিন কতটা তথ্য জানে তা নিয়ে কিছুটা সন্দেহ দানা বাঁধছে। অনেকে আবার মনে করছেন এই নিউমোনিয়া করোনার দ্বিতীয় স্রোত। করোনা দ্বিতীয় স্তরে আক্রমণ করেছে কাজাখস্তানকে।

Post a Comment