করোনার মধ্যেই সিঙ্গাপুরে চলছে ভোটগ্রহন - The News Lion

করোনার মধ্যেই সিঙ্গাপুরে চলছে ভোটগ্রহন





করোনা আতংকের  মধ্যেই সিঙ্গাপুরে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। শুক্রবার ভোটাররা গ্লাভস এবং মাস্ক পরে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। রয়েছে অধিক সুরক্ষার ব্যবস্থাও।







এবারও সিঙ্গাপুরের ক্ষমতাসীন দলই ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির স্বাধীনতার পর থেকে পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) শাসন করে আসছে। বর্তমানেও এর ক্ষমতা বহাল থাকবে বলে বহুল প্রত্যাশা।







এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্যে সিঙ্গাপুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি। করোনায় দেশটিতে মৃত্যু হার কম হলেও ৪৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। কয়েক সপ্তাহের কঠোর লকডাউনের পর জুনের পর থেকে সব কিছু ধীরে ধীরে শিথিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.