করোনায় সারা বিশ্বে মারা গেলো ৫৮৪,১২৪ - The News Lion

করোনায় সারা বিশ্বে মারা গেলো ৫৮৪,১২৪




আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫ লাখ ৮৪ হাজার ১২৪ জনে। এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৩৫ লাখ ৫৪ হাজার ৪৭৭ জনে। জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের (জেএইচইউ) সূত্রে এ তথ্য জানা গেছে।




জেএইচইউর তথ্য অনুযায়ী, মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর ব্রাজিল দ্বিতীয় অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৬৬ হাজার ৭৪৮ জন এবং মারা গেছেন ৭৫ হাজার ৩৬৬ জন।এদিকে, সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।





দক্ষিণ এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ৯ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৪ হাজার ৯১৪ জনের। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৩৪ লাখ ৯৭ হাজার ৮৪৭ করোনা রোগী শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪০৭ জনের।





গত বছরের ডিসেম্বরে চিন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনা সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.