ওডিশায় ট্রাক ও ট্রেনের ওয়াগানের মধ্যে ভয়াবহ দুর্ঘটনা
একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগল একটি ট্রেন ওয়াগনের। ধাক্কার জেরে আহত হয়েছেন ট্রাক চালক। বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ওড়িশার পারাদ্বীপ পোর্ট জেএসডব্লু সাইটে।
প্রাথমিকভাবে জানা যাচ্ছে, সংঘর্ষের জেরে পুরোপুরি দুমড়ে গিয়েছে ট্রাকটি। তবে এই দুর্ঘটনার জেরে হতাহতের সংখ্যা এখন ও জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ প্রশাসন।

Post a Comment