ঘোষিত হলো ২০২২ সালের কাতার বিশ্বকাপের সূচী - The News Lion

ঘোষিত হলো ২০২২ সালের কাতার বিশ্বকাপের সূচী




করোনা আবহেই ঘোষনা হল ২০২২ কাতার বিশ্বকাপের সূচি। আয়োজকদের তরফে জানানো হল ২০২২ সালের ২১ নভেম্বর শুভ সূচনা হবে ফুটবল বিশ্বকাপের। এবারের সূচি অনেকটাই আলাদা।




ফিফা ও কাতারের কমিটির তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ৬০০০০ দর্শকাসন যুক্ত আল খোরের আল বায়াত স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর দোহার লুলেইল স্টেডিয়ামে। ৮০০০০ দর্শক এখানে একসাথে ম্যাচ উপভোগ করতে পারবেন। এবার গ্রুপ পর্ব দ্রুত শেষ করবে ফিফা।





গ্রুপ পর্বে দিনে চারটি করে ম্যাচ আয়োজন করা হবে। ১২ দিন চলবে গ্রুপ পর্বের ম্যাচ। প্রথম ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা ১টায়। প্রতিটি ম্যাচের মধ্যে থাকছে তিন ঘণ্টার ব্যবধান। দিনের শেষ ম্যাচ শুরু রাত ১০টায়।





 কাতারের মোট আটটি স্টেডিয়ামে হবে খেলা। এরপর শুরু হবে শেষ ১৬-র লড়াই। দিনে হবে দুটি করে ম্যাচ। দুদিনের বিরতির পর কোয়ার্টার ফাইনাল হবে টুর্নামেন্টের ।




শেষ আট ও শেষ চারের জন্য দু’দিন করে সময় রাখা হয়েছে। ঢেলে সাজানো হচ্ছে প্রতিটি স্টেডিয়ামকে। যে দুটি স্টেডিয়ামে উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে, তার কাজ এখনও চলছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.