শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাই এর রহস্যজনক মৃত্যু
শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের রহস্যজনক মৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দৌলতাবাদ থানার ঘাসিপুর এলাকায়। মৃতের নাম শহিদুল শেখ (৪৫)। স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল দিন তিনেক আগে তার শ্বশুরবাড়ি স্থানীয় ছয় ঘড়ি খানাপারা এলাকায় ঘুরতে আসে। এই পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও।
এইদিন শ্বশুর বাড়ির পাশের একটি পরিত্যক্ত জঙ্গল থেকে অর্ধ পচা গলা অবস্থায় শহিদুলের মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। তারপরে খবর দেয়া হয় পরিবার ও পুলিশে। পরিবারের লোকজন মৃতদেহ শনাক্ত করে।
সেইমতো দৌলতাবাদ থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।কিভাবে শ্বশুরবাড়ি বেড়াতে এসে জামাইয়ের রহস্যজনক মৃত্যু হল সে নিয়ে ধন্দে পড়েছে শহিদুলের পরিবারের লোকজন। ঘটনার জোরদার তদন্ত শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

Post a Comment