করোনা সংক্রমণের মাঝেই ঠাসাঠাসি ভীড় বিজেপির অনুষ্ঠানে
করোনা সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এই বিষটিকে উপেক্ষা করেই রবিবার বাগনানে বিজেপির মানুষের ঠাসাঠাসি ভীড় লক্ষ্য করা গেল বিজেপির দুটি অনুষ্ঠানে। এমনকি দলের দুজন নেতা নেত্রীর উপস্থিতিতে যেভাবে বিজেপি নেতারা মঞ্চের উপর গায়ে গা ঠেকিয়ে বসে থাকল তাতে একবারের জন্য মনে হলনা রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে।
রবিবার কারগিল বিজয় দিবস উপলক্ষে বাগনানের আন্টিলায় রক্তদান শিবিরের পাশাপাশি মাস্ক বিতরণের ব্যবস্থা করা হয়েছিল। অনুষ্ঠানে বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্র পাল ছাড়াও বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন আর সামাজিক দূরত্ব বজায় না রেখেই এই অনুষ্ঠানে ভীড় জমিয়েছিল সাধারণ মানুষ।
আর নিয়ম ভেঙে সাধারণ মানুষের এই জমায়েতে ক্ষুব্ধ এলাকার মানুষ। তাদের মতে রবিবার যেভাবে মানুষ জমায়েত করেছে তাতে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Post a Comment