আমি বিজেপিতে আছি, ছিলাম এবং থাকবো, জানালেন মুকুল রায় - The News Lion

আমি বিজেপিতে আছি, ছিলাম এবং থাকবো, জানালেন মুকুল রায়




তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। তাঁকে নিয়ে বিভ্রান্তিকর অপপ্রটার হচ্ছে। যা এক অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে। ফোন ধরতে ধরতে তিনি হয়রান হয়ে যাচ্ছেন। রবিবার এমনটাই সাফ জানিয়ে দিলেন মুকুল রায়।



দিল্লি থেকে বিজেপির হাই ভোল্টেজ বৈঠক ফেলে ফিরেছিলেন শুক্রবার। কিন্তু তাঁকে নিয়ে জল্পনা ক্রমশ চড়ছিলো।  যার জন্য রবিবার মুখ খুলতে  বাধ্য হলেন বিজেপি নেতা মুকুল রায়।  বিজেপিতে আসার পর দীর্ঘ দিন হয়ে গিয়েছে। তিনি সে অর্থে কোনও পদ পাননি। সেই সময় মুকুল রায় বলেন, মন্ত্রী নয় সংগঠনই আমার কাছে বড়ো  কথা।



 মুকুল রায় বলেন, দলে সবারই আলাদা আলাদ কাজ রয়েছে, ফলে দলে থেকে দলাদলির  কোনও স্কোপ নেই। তিনি বলেন, তাঁকে নিয়ে যা রটানো হচ্ছে তা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত হোক। দোষীদের আইন অনুযায়ী শাস্তি দেওয়ারও দাবি তোলেন তিনি।




আগের বিজেপি  সভাপতি অমিত শাহ থেকে শুরু করে বর্তমান সভাপতি তাঁকে মর্যাদা দিয়েছেন। তাঁকে মর্যাদা দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। ২০১৮-র পঞ্চায়েত নির্বাচনের পাশাপাশি ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাঁকে রাজ্য বিজেপির নির্বাচনের দায়িত্ব তাঁকে দেওয়া হয়েছিল। মুকুল রায় বলেন, দলের প্রতি তিনি ১০০ শতাংশ সন্তুষ্ট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.