ভয়াবহ বজ্রপাতে মৃত ১০ - The News Lion

ভয়াবহ বজ্রপাতে মৃত ১০

ফের বিহারে ভয়াবহ বজ্রপাতে মৃত ১০। রবিবার ৭ টি জেলায় বাজ পড়ে এই মৃত্যু। জানা গেছে বিহারের পূর্ণিয়াতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৩ জনের, বেগুন্সরাইতে মারা গিয়েছে ২ জন, এছাড়া পটনা, সহরসা, পূর্ব চম্পারণ, দ্বারভাঙা জেলাতেও একজন করে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর।




তথ্য বলছে, বিহারে শেষ তিন সপ্তাহে বাজ পড়ে কমপক্ষে ১৬০ জনের মৃত্যু হয়েছে 

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বজ্রপাতে ১০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বজ্রপাতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে রয়েছেন তিনি।



 এদিনের ঘটনায় নিহতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে এই খারাপ আবহাওয়ার সময় রাজ্যবাসীকে সজাগ থাকতে এবং যতদূর সম্ভব বাড়ির ভেতরে থাকতে অনুরোধ জানিয়েছেন নীতিশ কুমার। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.