বন্যার জলে ভেসে বেড়াচ্ছে ব্যবহৃত পিপিই, ইঞ্জেকশনের সিরিঞ্জ,রক্তের পাউচ,মাক্স - The News Lion

বন্যার জলে ভেসে বেড়াচ্ছে ব্যবহৃত পিপিই, ইঞ্জেকশনের সিরিঞ্জ,রক্তের পাউচ,মাক্স




করোনা আবহের মধতেই অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি।  বন্যা কবলিত এই রাজ্যের বেশিরভাগ জেলার বিস্তীর্ণ অঞ্চল। তবে এই বন্যা পরিস্থিতির থেকেও অসমের মানুষকে আরও বেশি উদ্বেগে ভোগাচ্ছে করোনাতঙ্ক। কারন, বন্যার জলে আবর্জনার সঙ্গে ভেসে বেড়াচ্ছে করোনা রোগের চিকিৎসায় ব্যবহৃত পিপিই, ইঞ্জেকশনের সিরিঞ্জ,রক্তের পাউচ,মাক্স প্রভৃতি। আর যাকে ঘিরে গোটা অসম জুড়ে তৈরি হচ্ছে করোনা সংক্রমণের চোরাশঙ্কা।



জানা গিয়েছে, বন্যায় অসমের সবথেকে ক্ষতিগ্রস্ত জেলাগুলি হল, বরপেটা, দক্ষিণ সালমারা, ধেমাজি,ডিব্রুগড় এবং লখিমপুর। জলমগ্ন এই জেলাগুলির অধিকাংশ রাস্তাঘাট,চাষের জমি সবই জলের তলায়। যারফলে মেডিকেলে ব্যবহৃত সরঞ্জাম গুলি বিভিন্ন ভাবে বন্যার জলের সঙ্গে মিশে যাচ্ছে এবং দ্রুত এদিক ওদিক ছড়িয়ে পড়ছে।




এই বিষয়ে অসমের বিপর্যয় মোকাবিলা বাহিনীর এক্সিকিউটিভ অফিসার মণি ভান্নান বলেন,” বিষয়টি শুনেছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য উপরিমহলে বলা হয়েছে। এই ধরনের ঘটনা ফের যাতে না ঘটে তার উপর নজর রাখা হচ্ছে।” এদিকে অসমের বন্যায় এখনও পর্যন্ত ৭৯ জন জলে ডুবে মারা গিয়েছে। এছাড়াও ভূমিধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে ২৬ জনের। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.