গুয়াহাটিতে আজ থেকে আনলক প্রক্রিয়া শুরু
গুয়াহাটিতে টানা তিন সপ্তাহের লকডাউন থাকার পর আজ থেকে শুরু হচ্ছে আনলক প্রক্রিয়া। অসম সরকার জানিয়েছে গুয়াহাটিতে আনলক চালু হলেও, আন্তঃরাজ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকবে অসমে। ২২শে জুলাই পর্যন্ত আন্তঃ রাজ্য গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। কমিউনিটি ট্রান্সমিশন বন্ধ করতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। ব্যক্তিগত কারণে কেউ গাড়ি নিয়ে বেরোতে পারবেন না।
রাজ্যের মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণা জানিয়েছেন, পণ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর গাড়ি আটকানো হবে না। আন্তঃরাজ্য ওষুধ সরবরাহেপ জন্য সংশ্লিষ্ট জেলার ডেপুটি কমিশনারের অনুমতিপত্র প্রয়োজন হবে। কামরূপ মেট্রোপলিটান জেলার জন্য আনলক ওয়ানের গাইডলাইন প্রকাশিত হয়েছে। ২৮শে জুন থেকে লকডাউন চলছে গুয়াহাটি ও সংলগ্ন এলাকায়। তবে নাইট কার্ফু ও শনি-রবিবার সম্পূর্ণ লকডাউনের নিয়ম জারি থাকবে বলে জানিয়েছেন কৃষ্ণা। গুয়াহাটিতে করোনা আক্রান্তের সংখ্যা কমার লক্ষ্মণ নেই। তবু তার মধ্যেই আনলকের প্রক্রিয়া চালু করতে চলেছে রাজ্য সরকার। গাইড লাইনে জানানো হয়েছে প্রতি সোম থেকে শুক্রবার দোকান খোলা থাকবে, তবে একদিন বাদ দিয়ে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে দোকান।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের মধ্যে দুধ ও শিশুখাদ্য প্রতিদিন মিলবে। তবে অন্যান্য জিনিস পাওয়া যাবে শনি-রবি বাদ দিয়ে। হোটেল রেস্তোয়া হোম ডেলিভারি করতে পারবে। কিন্তু সেখানে বসে খাওয়ার অনুমতি মিলবে না। নির্মাণ কর্মীদের কাজ চলবে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত। তবে তাঁদের স্বাস্থ্যের দায়িত্ব সংস্থার বলে জানিয়েছে রাজ্য সরকার। ই-রিকশা, অটো, সাধারণ রিকশায় দুজন করে যাত্রী উঠতে পারবে। চালকদের টেস্ট রিপোর্ট নেগেটিভ হতে হবে। সেক্ষেত্রে রিপোর্ট সঙ্গে রাখতে হবে চালককে।
Post a Comment