মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ২১,আহত ১৫ - The News Lion

মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ২১,আহত ১৫





মঙ্গলবার  দুপুরের দিকে চিনের দক্ষিণ পশ্চিমের  আনশুন  শহরে একটি লেকে পড়ুয়াদের বাস পড়ে মৃত  কমপক্ষে ২১ জন। আহত অন্ততপক্ষে ১৫।  স্থানীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, বাসটি একটি গার্ডওয়ালে ধাক্কা লেগে বেসামাল হয়ে লেকে পড়ে যায়। এতে ২১ জনের মৃত্যুর পাশাপাশি ১৫ জন আহত হয়েছে।



প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে বাসে দুর্ঘটনার সময় বেশ কিছু পরীক্ষার্থী ছিল। দুর্ঘটনার পরেই সেখানে উপস্থিত হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কয়েক ঘন্টা চেষ্টার পর অবশেষে বাসটি জল থেকে বের করা হয়।দুর্ঘটনায় আহত সবাইকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।




স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে। মোট ৫৫ জন পেশাদার ডুবুরি সহ প্রায় ২০০ জন লোকের সহায়তায় ওই বাসটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা দল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.