ফের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
বুধবার সাতসকালে ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভোর ৫ টা ১৯ নাগাদ এই কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দিগলিপুর এলাকার কাছে এই ভূমিকম্প অনুভূত হয়।
জানানো হয়েছে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল দিগলিপুর এলাকা থেকে ৪২ কিমি দূরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিমি নীচে ছিল এই ভূমিকম্পের উৎসস্থল।
Post a Comment