আজকের রাশিফল
বৃষ রাশি:
কাজের চাহিদা থাকবে ভালোই। কাজের পরিবেশে আজ সাময়িক অপছন্দের পরিস্থিতির উদ্ভব হলেও কাটিয়ে উঠতে পারবেন সেটা খুব তাড়াতাড়িই। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন আছে।
মেষ রাশি:
প্রিয়জনের স্বাস্থ্যের দিকে নজর দিন। আর্থিক বিষয়ে আজ থেকে নতুন দিগন্ত খুলে যেতে পারে। কর্মস্থলে অধীনস্থদের কাজে লাগানোর প্রচেষ্টা ফলপ্রসূ হবে। আজ আপনার কোনো সন্তানের সুখবর পেতে পারেন।
মিথুন রাশি:
বিবাহিত জীবনের সমস্যাগুলো সমঝোতার জন্য আজ নিজে থেকেই উদ্যোগ নিতে পারেন। কর্মস্থলে হোক আর ব্যবসা ক্ষেত্রে হোক কারও ওপর কোনো কাজেরই দায়িত্ব অর্পণ করা একদম ঠিক হবে না।
কর্কট রাশি:
কর্মস্থলে দাফতরিক কাজে মনোযোগ দিন। প্রেমিকদের জন্য দিনটি তেমন ভালো নাও যেতে পারে। ঘনিষ্ঠ দুঃসংবাদ পেতে পারেন। যে কোনো বিপদেই প্রতিবেশীর সহায়তা চাইলে তারা আপনার সহায়তায় এগিয়ে আসবে।
সিংহ রাশি:
স্বাভাবিক অবস্থার ভেতর দিয়ে দিনটি কেটে যেতে পারে। ভেবে-চিন্তে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতে হবে। দূরের যাত্রায় বিপরীত লিঙ্গ সম্পর্কে সচেতন থাকুন। কোনো কোনো ক্ষেত্রে দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে।
কন্যা রাশি:
জনবহুল কোনও জায়গায় না-যাওয়ায় ভালো৷ এদিন আপনারই কোনও মহিলা আত্মীয়ের ব্যবহারে একটু কষ্ট পাবেন। সারাদিন অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনার খুব ক্লান্ত লাগার সম্ভাবনা আছে। কোনও কারণে এদিন এক হতাশা আপনাকে গ্রাস করতে পারে।
তুলা রাশি:
দিনের শুরু থেকেই পরিকল্পনা বাস্তবায়নে কর্মস্থলে অধস্তনদের ও অন্যত্র বয়স্কদের বিভিন্ন দিক থেকে সহযোগিতা পেতে পারেন। তবে আর্থিক লেনদেনে কাউকে সাক্ষী রাখুন। দূরের যাত্রায় কাউকে সঙ্গে নেয়ার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি:
এই রাশির জাতক জাতিকাদের শ্বাস-প্রশ্বাসের সমস্যায় কষ্ট পেতে পারেন। বাড়িতে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে আজ। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করুন। গলার সমস্যায় ভুগতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে।
ধনু রাশি:
শক্তির অপপ্রয়োগ হতেও পারে। আজ সকালের দিকে কোনও খরচ আপনার বাড়তে পারে। অনেক বন্ধু আজ বাড়িতে আসতে পারে। যারা বিবাহের কথা ভাবছেন তারা কয়েক দিন অপেক্ষা করুন। পদার্থবিদ্যা নিয়ে যারা লেখাপড়া করছেন, তারা সাফল্য পাবেন। লিভারের সমস্যায় ভোগান্তি
মকর রাশি:
আর্থিক ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। সাবধানে পদক্ষেপ নিন। সৃজনশীল কাজে প্রিয়জনের সহযোগিতা পাবেন। রাজনৈতিক ঝামেলায় না জড়ানো উত্তম হবে। পারিবারিক ক্ষেত্রে আজ ছোটখাটো কারণে বিরোধ দেখা দিতে পারে।
কুম্ভ রাশি:
আপনার স্কলারশিপ সংক্রান্ত যে কোনো যোগাযোগের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কলিগদের আচরণ সম্পর্কে চোখ কান খোলা রাখুন। পারিবারিক কিছু ঝামেলা অবসানের লক্ষণ রয়েছে। প্রিয়জনের সঙ্গে নিয়মিত যোগাযোগ শুভ।
মীন রাশি:
এই রাশির জাতক জাতিকাদের আজ স্ত্রীয়ের কর্মকুশলতায় বড় কোনও সমস্যা থেকে উদ্ধার পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসায় নতুন কিছু করার চেষ্টা করুন। নিজস্ব বুদ্ধি বলে এবং পরাক্রমে এদিন অনেক কঠিন সমস্যার সমাধান করতে পারেন। সন্তানের পদোন্নতি হবে।
Post a Comment