কর্মী খুনের খুনের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির (Video)
নদিয়ার ভিমপুর থানায় গলাকাটা গ্রামের বিজেপির কার্যকর্তা বাপি ঘোষ কে মঙ্গলবার বিকেলে তার বাড়ির এলাকায় ব্যাপক মারধর করে কিছু দুস্কৃতী। অভিযোগ, বিজেপি করার জন্য তৃণমূলী দুষ্কৃতীরা বাঁশ ,রড দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয় তার। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়।
Video 1 Presented by setu news
বিজেপির কার্যকর্তা বাপি ঘোষ এর খুনের ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করলো বিজেপি। নদিয়ার ভীমপুর থানার গলাকাটা গ্ৰামের বাসিন্দা বিজেপি কর্মী বাপি ঘোষের উপর গত মঙ্গলবার বাঁশ ,রড নিয়ে হামলা চালায় কিছু দুস্কৃতী।
Video 2 Presented by setu news
মাথায় গুরুতর চোট নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। এর পরই বৃহস্পতিবার দোষীদের গ্রেফতারের দাবিতে ভিমপুরে কৃষ্ণনগর মাঝদিয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি।
Post a Comment