পশ্চিমবাংলায় একদিনে আক্রান্তের সংখ্যার সব রেকর্ড ভেঙে দিলো
পশ্চিমবাংলায় একদিনে আক্রান্তের সংখ্যার সব রেকর্ড ভেঙে দিল৷ গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১৭০০ জন৷ এটাই পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা৷ বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের তথ্য অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১,৬৯০ জন৷ ফলে এই পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬,১১৭ জনে৷
বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের৷ এই পর্যন্ত মোট মৃতের সংখ্যা পৌঁছে ১০২৩ জন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ১০০০ জনে৷ কিন্তু অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও ১৩ হাজার ছাড়াল৷ অর্থাৎ এই মূহূর্তে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১৩,৬৭৯ জন৷ গতকাল সংখ্যাটা ছিল ১২,৭৪৭ জনে৷ একদিনে বেড়েছে ৯৩২ জন৷ এই সংখ্যাটা এখন প্রতিদিনই বাড়ছে৷ কমছে সুস্থ হয়ে উঠার হার৷যদিও একদিনে ৭৩৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৭৪৯ জনে৷
তবে এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২১,৪১৫ জন৷ শতাংশ এর হিসেবে ৫৯.২৯ শতাংশ৷ যা এক সময় ৬৫ এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল৷ যে ২৩ জনের মৃত্যু হয়েছে, এদের মধ্যে কলকাতারই ১২ জন৷ উত্তর ২৪ পরগনার ৭ জন৷ হাওড়া ১ জন৷ হুগলী ২ জন৷ দার্জিলিং এর ১ জন৷
গতকাল বুধবার মৃতের সংখ্যাটা ছিল ২০ জনে৷ তাদের মধ্যে কলকাতার ছিল ৯ জন৷ উত্তর ২৪ পরগনার ৬ জন৷ হাওড়া ৩ জন৷ হুগলী ১ জন৷ পশ্চিম বর্ধমান ১ জন৷ বাংলায় নতুন করে টেস্ট হয়েছে ১৩,১৮০টি৷ এতদিনে এটাই একদিনে সর্বোচ্চ টেস্ট৷ গতকাল ছিল ১১,৩৮৮টি৷ তবেএই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৬ লক্ষ ৬৩ হাজার ১০৮ জনের৷ গতকাল ছিল ৬ লক্ষ ৪৯ হাজার ৯২৮ জন৷ প্রতি মিলিয়নে টেস্ট বেড়ে ৭,৩৬৮ জন৷
এই মুহূর্তে সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৫৪টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ বাংলায় ৮০ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷এর মধ্যে সরকারি ২৬ টি হাসপাতাল ও ৫৪ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷
হাসপাতালগুলিতে আইসিইউ শয্যা রয়েছে ৯৪৮টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ৩৯৫টি৷ কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ৫৮২টি৷ শুধু কলকাতায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৩৭ জন৷গতকাল ছিল ৫২৫ জনে৷ মোট আক্রান্ত ১১,৪৭১ জন৷

Post a Comment