ধোনিকে নিয়ে গান তৈরি করলেন ব্রাভো
তার 'চ্যাম্পিয়ান' গান সারা বিশ্বকে মাতিয়ে দিয়েছিল। যাকে বলে একেবারে সেনসেশান হয়েছিল। তিনি ক্যারিবীয় অল-রাউন্ডার ডোয়েন ব্র্যাভো। ক্রিকেটার হয়ার পাশাপাশি গায়ক হিসবেও বিখ্যাত। 'চ্যাম্পিয়ন' গান বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছিল।
এবার তিনি চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে গান বাঁধছেন। নেটে গানের টিজারও প্রকাশ করেছেন। ৭ জুলাই ধোনির জন্মদিনে সম্পূর্ণ গানটি প্রকাশ করবেন ব্র্যাভো। সেই গানে ধোনির বিখ্যাত হেলিকপ্টার শটের ধাঁচে হেলিকপ্টার নাচও দেখা যাবে।

Post a Comment