করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এবং তার পরিবার
করোনা এবার হানা দিল টলিউডে। করোনা আক্রান্ত হলেন কোয়েল মল্লিক ও তাঁর গোটা পরিবার। অর্থাৎ করোনা আক্রান্ত রঞ্জিত মল্লিকও। শুক্রবার সন্ধ্যায় টুইট করপে কোয়েল জানান, তিনি ও তাঁর পরিবার করোনা আক্রান্ত। অভিনেত্রী নিজেই ট্যুইট করে জানিয়েছেন শুধু তিনি একা নন, তাঁর বাবা রঞ্জিৎ মল্লিক, মা দীপা মল্লিক ও তাঁর স্বামী নিসপাল সিং রানেও করোনা আক্রান্ত বলে জানিয়েছেন কোয়েল।
টলিউডে এর আগে কোনও অভিনেতা-অভিনেত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর শোনা যায়নি। তাই কোয়েলের আক্রান্ত হওয়ার খবরে বাড়ছে উদ্বেগ। কিছুদিন আগেই এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে কোয়েলের সন্তান এই মুহূর্তে কেমন আছেন, তা এখনও জানা যায়নি।
এদিকে কোয়েলের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা দেব। তিনি ট্যুইট করে লিখেছেন, ‘আমি খুবই উদ্বিগ্ন। কোনও প্রয়োজন পড়লে বল। তোমাদের দ্রুত সুস্থতা কামনা করি। পাশাপাশি উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা জিত এবং সঙ্গীত পরিচালক জিত গাঙ্গুলিও।
জানা গিয়েছে, গত দু-সপ্তাহ ধরে মল্লিক পরিবার ভুগছিলেন। দু-সপ্তাহ জ্বর-সর্দিকাশিতে ভুগছিলেন তাঁরা। তাঁদের শ্বাসকষ্টও ছিল। এইসব উপসর্গ দেখা দেওয়ায় করোনা পরীক্ষায় করা হয়। এরপরেই রিপোর্ট পজিটিভ এসেছে। সকলেই তাঁরা হোম কোয়ারেন্টিনে আছে।

Post a Comment