গৌহাটি এলেন বাংলাদেশে আটকে পড়া ১৬ ভারতীয় নাবিক
ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাস মহামারিতে বাংলাদেশে আটকে পড়া ১৬ জন ভারতীয় নাবিক একটি বিশেষ ফ্লাইটে আসামের গৌহাটি গেছেন। আজ শুক্রবার নভোএয়ারের বিশেষ ফ্লাইটটি আসামের স্থানীয় সময় দুপুর ১টা ১৮ মিনিটে ফ্লাইটটি গৌহাটি পৌঁছে। নভোএয়ারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনায় বাংলাদেশে আটকা পড়েন এসব ভারতীয় নাবিক। পরে তাদের ফেরাতে ভারত উদ্যোগ নিলে নভোএয়ার বিশেষ ফ্লাইট পরিচালনা করে। বাংলাদেশ থেকে আসামের রাজধানী গৌহাটিতে এই প্রথম ফ্লাইট পরিচালনা করেছে বলেও উল্লেখ করা হয়।

Post a Comment