জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত তিন মহিলা, আহত ১২ - The News Lion

জমিতে কাজ করার সময় বজ্রপাতে মৃত তিন মহিলা, আহত ১২




জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হল তিন মহিলার। ঘটনায় গুরুতর জখম আরও প্রায় ১২ জন রায়গঞ্জ ব্লক হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের কোকরাটুলির নুনিয়া গ্রামে। জানা গেছে, মৃতদের নাম সোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মন।





এদের বাড়ি নুনিয়া গ্রামে।এদিন মৃতদেহ গুলিকে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে আনা হয়েছে। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জ থানার কোকরাটুলির নুনিয়া গ্রামে জমিতে কাজ করছিলেন প্রায় ৩৫ জন।






দুপুরে রায়গঞ্জে শুরু হয় বজ্রবিদ্যুৎ  সহ বৃষ্টি শুরু হয়। আচমকাই কোকরাটুলির নুনিয়া গ্রামের ওই জমিতে বাজ পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সোভা বর্মন, মান্ডা বর্মন ও চম্পা বর্মনের। বজ্রপাতে গুরুতর আহত হয় আর ১০-১২ জন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.