নকল মাস্ক সরবরাহের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার - The News Lion

নকল মাস্ক সরবরাহের অভিযোগে বাংলাদেশের প্রাক্তন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার




বাংলাদেশের   বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেত্রী ও ‘অপরাজিতা ইন্টারন্যাশনালের’ স্বত্বাধিকারী শারমিন জাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।







শারমিন জাহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী রেজিস্ট্রার। তাঁকে রাত সোয়া ১০টায় শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান। ‘শারমিন জাহানকে গ্রেপ্তারের পর শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’







এর আগে নকল মাস্ক সরবরাহের ঘটনায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেছেন বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক ডা. মোজাফফর আহমেদ।







ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন-১ শাখায় সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল ২৭ জুন বিএসএমএমইউতে ১১ হাজার মাস্ক সরবরাহের কার্যাদেশ পায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজে স্নাতকোত্তর শারমিন ২০০২ সালে ছাত্রলীগের বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখার সভাপতি নির্বাচিত হন। আওয়ামী লীগের গত কমিটিতে তিনি মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ছিলেন। বর্তমান কমিটিতে কোনো পদ না পেলেও দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।







শারমিন ২০১৬ সালের ৩০ জুন স্কলারশিপ নিয়ে চীনের উহানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন শুরু হলে তিনি দেশে ফিরে আসেন। ২০১৯ সালের মার্চে অপরাজিতা ইন্টারন্যাশনাল নামে সরবরাহকারী প্রতিষ্ঠান গড়ে নিজের ব্যবসা শুরু করেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.