করোনা থেকে বাঁচাতে শিশুদের পান করানো হলো দেশী মদ - The News Lion

করোনা থেকে বাঁচাতে শিশুদের পান করানো হলো দেশী মদ







করোনা থেকে বাঁচাতে শিশুদের পান করানো হলো দেশী মদ। আজব এই ঘটনাটি ঘটেছে ওডিশার মালকিনগিরি জেলার পসরানপল্লী গ্রামে।  অধিকাংশ আদিবাসী অধ্যুষিত এই গ্রামের বাসিন্দারা গত সোমবার করোনা সংক্রমণ থেকে নিস্কৃতি পাওয়ার আশায় গ্রামের ৫০ জন শিশুকে দেশী মদ খাওয়ালো। গোটা ঘটনার ভিডিও সামাজক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।







জানা যায়, ওই গ্রামের অন্তত ৫০ টি শিশুকে গ্রাম সংলগ্ন একটি মাঠে সারি দিয়ে বসানো হয়। তারপর সবুজ শালপাতার প্লেটে করে সলপ রস দিয়ে তৈরি দেশী মদ পান করানো হয়। আর উদ্ভট এই কান্ডের সময় কোনওরকম সামাজিক দূরত্ব মানা হয়নি বলেও অভিযোগ। এমনকি ওই শিশুরা গা ঘেঁষাঘেঁষি করে বসেছিলো। তাদের মুখে মাস্কও পরানো হয়নি।







স্থানীয় সুত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যায় স্থানীয় জঙ্গল থেকে কমপক্ষে পাঁচ হাঁড়ি সলপ রস সংগ্রহ করে গ্রামবাসীরা। তারপর তা চোলাই মদ হিসাবে তৈরি করা হয়। অনেকটা খেজুর এবং পাম প্রজাতির ফলের মতো হয় সলপ গাছ। এই গাছ জঙ্গলে প্রাকৃতিকভাবেই বেড়ে ওঠে।






ওডিশা, ছত্রিশগড় এবং অন্ধ্রপ্রদেশের আদিবাসী উপজাতিরা চোলাই মদ তৈরি করার জন্য এই ফলের রস ব্যাবহার করেন। ওডিশার অধিকাংশ আদিবাসীরা মনে করেন, সলপ রস দিয়ে তৈরি দেশী মদ খেলে তাদের শরীরে যে কোনও রোগের সঙ্গে লড়াই করার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। যা করোনা ঠেকাতেও সক্ষম বলে তাদের ধারনা।







সাধারনত দক্ষিণ ওডিশায় বসবাসকারী আদিবাসীদের কাছে সলপ রস খাওয়া তাদের কাছে সাংস্কৃতিক অঙ্গ। সম্প্রতি যে হারে করোনার প্রকোপ বেড়েছে তাতে সলপের রস দিয়ে তৈরি দেশী মদকেই শ্রেষ্ঠ ওষুধ বলেই মনে করেন।      

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.