ফের উত্তপ্ত ভাটপাড়া - The News Lion

ফের উত্তপ্ত ভাটপাড়া





ফের উত্তপ্ত ভাটপাড়া। রাতের অন্ধকারে চলল গুলি। যদিও বরাত জোরে প্রাণে বাঁচল যুবক। এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পুরসভার অন্তর্গত রামনগর যুবক সংঘ ক্লাবের সামনে।  স্থানীয় সূত্রে খবর, রামনগর যুবক সংঘ ক্লাবের সামনে বৃহস্পতিবার গভীর রাতে দুটি বাইকে করে ৪ জন দুষ্কৃতী এসে পরপর ৫ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ।




জানা গিয়েছে, রামনগর যুবক সংঘ ক্লাবের সামনে বিজেপির একটি দলীয় কার্যালয় আছে, সেই কার্যালয়ে হামলা করতে এসেছিল দুষ্কৃতীরা, বলে অভিযোগ বিজেপির।  পাশাপাশি স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, রামনগর এলাকার সক্রিয় বিজেপি কর্মী রাজ বিশ্বাসকে খুন করতে এসেছিল ওই দুষ্কৃতীরা ।




তবে তারা ভুল বশত জিৎ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। তবে বরাত জোরে প্রাণে বেঁচে যান জিৎ। সেই সময় বিজেপি কর্মী রাজ বিশ্বাস সেখানে ছিল না বলে জানা গিয়েছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.