করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার মাশরাফির স্ত্রীও - The News Lion

করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন ক্রিকেটার মাশরাফির স্ত্রীও


script type="text/javascript" language="javascript"> var aax_size='728x90'; var aax_pubname = 'setunews-21'; var aax_src='302';


ঢাকা প্রতিনিধি : করোনাভাইরাস মহামারীর শুরু থেকেই লড়াই করে যাচ্ছেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২০ জুন মাশরাফির শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি জানা গেলে ঢাকার বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।







মাশরাফি এখনো করোনামুক্ত হননি, এরইমধ্যে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমিও।গতকাল সোমবার রাতে মাশরাফির পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে জানায়, বর্তমানে ঢাকার বাসায় থেকে মাশরাফির স্ত্রী সুমি চিকিৎসা নিচ্ছেন।







তার শারীরিক অবস্থা ভাল। মাশরাফি করোনা আক্রান্ত হওয়ার দুই দিনপর তার একমাত্র ছোট ভাই মুরসালিন বিন মর্তুজা (সিজার) করোনা আক্রান্ত হয়েছেন। এখন ঢাকার মিরপুরের বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে রয়েছেন মাশরাফি, মাশরাফির ছোট ভাই সিজার এবং স্ত্রী সুমনা হক সুমি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.