সুখবর, এবার খাদ্যরসিকদের পাতে পড়তে চলেছে দীঘার ইলিশ - The News Lion

সুখবর, এবার খাদ্যরসিকদের পাতে পড়তে চলেছে দীঘার ইলিশ




এবার খাদ্যরসিক বাঙালীদের পাতে পড়তে চলেছে জলের রুপোলী শষ্য। কারন বঙ্গে পুরোদমে ঢুকে গিয়েছে বর্ষা।  ফলে আষাঢ়ের শেষবেলায় খাদ্যরসিকদের পাতে পড়তে চলেছে ইলিশ।  দীর্ঘ লকডাউন পর আনলক ওয়ান থেকে কিছু মৎস্যজীবী সমুদ্রে মাছ ধরতে গেলেও উপকূল পরিবেশ না থাকায় তাদের জালে মাছ উঠছিল না।




  কিন্তু গত কয়েকদিন ধরে নিম্নচাপের কারণে মাঝেমধ্যেই ঝিরিঝিরি থেকে মাঝারি মাপের বৃষ্টি শুরু হয়েছে। যারফলে মৎস্যজীবির জালে ধরা দিতে শুরু করেছে ইলিশ। আর সেই ইলিশ এবার উঠে এল দীঘা মোহনায়।   




রবিবার বিকাল থেকেই মৎস্যজীবীরা ট্রলার নিয়ে হাজির হয় মোহনায়। আর সেই ট্রলারে থাকা ইলিশ দীঘার মোহনা মৎস্য আড়তে বিক্রি হয়। অল্প কয়েকদিনের মধ্যে সেই মাছ রাজ্যের বিভিন্ন বাজারেও পৌঁছে যাবে বলে জানা গিয়েছে দীঘা মোহনা মৎস্যজীবী এসোসিয়েশনের পক্ষ থেকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.