দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে মসলন্দপুর ফাঁড়ি ঘেরাও করে ডেপুটেশন
অরূপ অধিকারী ; গতকাল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চা চক্রে যোগ দিতে যাচ্ছিলেন সেই সময় তৃণমূলের কিছু আশ্রিত দুষ্কৃতী বিজেপি রাজ্য সভাপতি ওপর চড়াও হন।এরপর থেকে রাজ্যের প্রতিটি থানা এবং পুলিশ ফাঁড়ি একাধিক জায়গায় ডেপুটেশন দেয়। এবং কোথাও পথ অবরোধ করে ।
প্রতিটি থানা ও আউট পোস্টে ডেপুটেশন দিতেও দেখা যায় তেমনি আজ ধরা পরল উত্তর ২৪ পরগনার মসলন্দপুর এ কয়েকশো বিজেপি কর্মীরা মসলন্দপুর পুলিশ ফাঁড়ি ঘেরাও করে ডেপুটেশন দেন।বিজেপির চার জন প্রতিনিধি দল এসে মসলন্দপুর পুলিশ ফাঁড়ি আধিকারিক চিন্তামণি নস্করের হাতে ডেপুটেশন জমা দেন।
বিজেপির প্রতিনিধি রা জানিয়েছে পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছে দোষীরা গ্রেফতার হবে জানিয়েছে ।দোষীরা গ্রেপ্তার না হলে তাদের আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর হবে।

Post a Comment