হলদিয়া বন্দরে সংযোজিত হলো মুরিং জেঠি
হলদিয়া বন্দরে এবার সংযোজিত হলো মুরিং জেঠি। ভোজ্য তেল আমদানি করার জন্য কেবল মাত্র এই জেটির ব্যবহার হবে।জাহাজে দু'পাশে দু'টি বওয়া থাকবে ভাসমান ভাবেই পাইপলাইনের মাধ্যমে এই ভোজ্যতেল খালি করা হবে। তাই জন্য এর নাম মুরিং জেটি।
বন্দরে দ্রুত পরিষেবার জন্য এই জেটি কন্ট্রাকচুয়াল এ তৈরি হল। হলদিয়া বন্দরে ১৩ টি বার্থ, তিনটি ওয়েল জেঠি থাকলেও এটি সম্পূর্ণ আলাদা। বেশির ভাগ সময় বন্দরে জ্যাম থাকে তাই ঐ জেঠি কেবলমাত্র ভোজ্য তেল বহন করবে

Post a Comment