এবার করোনা নাশ করতে এবার রাস্তায় নামানো হলো কামান
করোনার জীবাণু নাশ করতে এবার শহরের রাস্তায় কামান দাগবে কলকাতা পুরসভা। করোনার জীবাণু নাশে এল মিস্ট ক্যানন মেশিন।শনিবার রানি রাসমণি রোডে কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিমের উপস্থিতিতে মেশিনটির উদ্বোধন করা হয়। এই মেশিন কম সময়ে অনেকটা এলাকা জীবাণুনাশক ছড়াতে পারবে।
ফুটপাত, চওড়া রাস্তা, বড় বিল্ডিং, অফিস এই জায়গাগুলোতে মুহূর্তের মধ্যেই স্যানিটাইজ করে ফেলবে এই কামান গাড়ি। এই গাড়ি ৩৬০ ডিগ্রী ঘুরতে পারে, ৮০ মিটার দূরত্ব পর্যন্ত সোডিয়াম হাইপোক্লোরাইড মিশ্রিত তরল স্প্রে করতে পারে। এই গাড়ির পিছনে রয়েছে জেনারেটর এবং একটি জলের ট্যাঙ্কার। সামনেরর প্রান্তে রয়েছে কামান।
আর সেই কামান দিয়ে বেরোবে ডিসইনফ্যাক্টান্ট তরল যা অনেকটা ব্যাসার্ধ পর্যন্ত ছড়িয়ে পড়বে।এই মেশিনটি কিনতে খরচ পড়েছে ২৭ লক্ষ টাকা। পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, মেয়র হওয়ার পর থেকেই মহানগরের দূষণ কমানোর চিন্তা ছিল তাঁর মাথায়। সেকারণে বেশ কয়েকটি স্প্রিংলেয়ার মেশিন ও মিস্ট মেশিন কেনা হয়। মূলত, শীতে বাতাসের ভাসমান ধূলিকণা মাটিতে বসিয়ে দিতেই এই মেশিনের কথা ভাবা হয়েছিল। কিন্তু এর মধ্যে করোনা চলে আসায় এখন এই মেশিনগুলিকে করোনা জীবাণু নাশে ব্যবহার করা হচ্ছে।
Post a Comment