উত্তরবঙ্গে বন্যা সর্তকতায় জারি রেড অ্যালার্ট - The News Lion

উত্তরবঙ্গে বন্যা সর্তকতায় জারি রেড অ্যালার্ট





বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষনে ভিজছে উওরবঙ্গ। টানা বৃষ্টির জেরে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তার জল। জলবন্দি অবস্থা তিস্তার পাড়ের বাসিন্দাদের।  শনিবার জলপাইগুড়ির গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে প্রায় তিন হাজার কিউমেক জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে। যার দরুন তিস্তা নদী সংলগ্ন অসংরক্ষিত এলাকায় লাল সংকেত এবং সংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করেছে প্রশাসন।। 

শুক্রবার থেকেই জলপাইগুড়িতে শুরু হয়েছে লাগাতার মুষলধারা বৃষ্টি। যারফলে একদিকে বৃষ্টির জল আর অন্যদিকে তিস্তার জল ঢুকে জলমগ্ন অবস্থা জলপাইগুড়ির তিস্তা লাগোয়া খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উত্তর সুকান্ত নগর কলোণী ও দক্ষিন সুকান্ত নগর কলোনীর একাংশ।   




 আর এতে বেজায় সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা সিতানাথ বর্মন বলেন, “আমরা এই এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও এই এলাকায় কোনও উন্নয়ন মূলক কাজ হচ্ছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.